বাংলাদেশ
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলের নেতারা রাজনীতি করছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলের নেতারা রাজনীতি করছে, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা সবাই চিকিৎসক হয়ে গেছেন। বিদেশ নেয়ার বিষয়ে ডাক্তাররা সেভাবে কিছু বলছে না, অথচ দলের নেতারা খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে চিকিৎসকদের চেয়েও বেশি তৎপর। এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ব্যস্ত। এই ইস্যুতে তারা যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাংলাটিভি/ সাকিব



