বাংলাদেশসরকার

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং ২০২০-২১ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান করেছে, বাংলাদেশ সেনাবাহিনী।

সকালে, ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২০-২১ সালে শান্তিকালীন সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ ওএসপি প্রাপ্ত ৬ জন এবং বিশিষ্ট সেবা পদক’ বিএসপি অর্জনকারী ২০ জন সেনাসদস্যদের পদক প্রদান করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটআত্মীয়ের সাথে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় অনুষ্ঠানে সেনাসদরসহ ঢাকায় কর্মরত উধ্বর্তন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ২০২০-২০২১ সালে নানা জায়গায় শান্তি রক্ষা মিশনে গিয়ে বিভিন্ন প্রশংসনীয় এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অসামান্য সেবা পদক (ওএসপি) পাওয়া ৬ জন, বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পাওয়া ২০ জনসহ ২৬ জন সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ এ পদক তুলে দেন।

সেনাপ্রধান অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানের সেনাসদস্যসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button