বাংলাদেশ
ভাসানচরে আরও দুই হাজার রোহিঙ্গা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও দুই হাজার রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে আজ। সপ্তম দফায় রোহিঙ্গাদের সেখানে নেয়া হচ্ছে।
বুধবার সকালে তাদের বাসে নৌবাহিনীর ঘাটে পাঠানোর কথা রয়েছে। পরে সেখান থেকে নৌ বাহিনীর জাহাজে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গারা এরই মধ্যে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী প্রত্যাবাসন কেন্দ্রে অবস্থান নিয়ে নাম লিপিবদ্ধ করেছেন।
জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম। চুক্তি অনুযায়ী, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
বাংলাটিভি/সাকিব



