বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের

দেশের উন্নয়ন ও অর্জনে ঈর্ষান্বিত হয়ে, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
সকালে তার সরকারি বাসভবন থেকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহবান জানান কাদের। তিনি বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার মতো বিএনপির মুখ নেই, তাই তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপির রাজনীতি মাঠে নয়, তাদের রাজনীতি এখন মিডিয়া নির্ভর উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপির দন্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি দিয়ে যাচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বাংলাটিভি/ সাকিব



