নাঈম হত্যার বিচার চেয়ে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর বিচারসহ ছয় দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নেমে এসেছেন শিক্ষাথীরা। আজ দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) সামনে অবস্থান নিতে দেখা যায়।
এ সময় রাস্তা অবরোধ করে মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা, সায়েন্সল্যাব, বেইলি রোড, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন তাঁরা। এতে পুরো রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ।
এদিকে সহপাঠী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় তাঁর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজের সামনে থেকে গুলিস্তান মোড়ে অবস্থান নেন। যেখানে গতকাল বুধবার সিটি করপোরেশনের বর্জবাহী গাড়ির চাপায় প্রাণ গেছে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের।
বাংলাটিভি/ সাকিব



