রাজনীতিআওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর মহানুভবতা বুঝতে ব্যর্থ বিএনপি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি তা অনুধাবনে ব্যর্থ হয়েছে, আর তাই খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো হবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবতে হবে- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরে, কক্সবাজার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামী।

তারপরেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা দেখিয়ে তাকে কারাগারের বাইরে পরিবার পরিজনের সাথে থাকার সুযোগ করে দিয়েছেন। কিন্তু বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য শুনে মনে হচ্ছে, খালেদা জিয়াকে আবার কারাগারে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা করতে হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button