বাংলাদেশঅপরাধ

পান্থপথে মৃত্যুর ঘটনায় গাড়িচালক হানিফ আটক

রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নিহত হওয়ার ঘটনায় চালক মো. হানিফকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-২) সদস্যেরা।

সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

ইমরান খান বলেন, ‘পান্থপথে বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেলআরোহী আহসান কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মো. হানিফ নামের গাড়িচালককে শুক্রবার রাতে আটক করা হয়েছে।’

এ ব্যাপারে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button