বাংলাদেশআইন-বিচার

দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের আপিল

দুই কন্যা শিশুকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন শিশুদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রোববার (৫ ডিসেম্বর) এই আবেদন (সিএমপি) করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যাকে বাংলাদেশে তার বাবার জিম্মায় দিয়েছিলেন হাইকোর্ট। চাইলে জাপানি মা ১০ দিন করে বছরে ৩০ দিন দেখা করতে এবং তাদের সঙ্গে একান্তে অবস্থান করতে পারবেন।

এছাড়া শুনানি শেষে তিনজনের মধ্যে সবার ছোট কন্যাকে জাপান থেকে ফিরিয়ে আনার জন্য বাবা ইমরান শরীফের করা রিট সরাসরি খারিজ করে দেন আদালত। তবে তাদের মায়ের করা রিট চলবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button