বাংলাদেশ

ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও সক্রিয় উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান কাদের।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সামনে রেখে সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরসহ মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলেন তিনি।

বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গে এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকার বিএনপি নেত্রীর চিকিৎসার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করলেও তার দলের নেতারা আবল তাবল কথা বলছে।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের ফাঁস হওয়া টেলিফোন আলাপের বিষয়টি তার ব্যক্তিগত বলেও জানান কাদের।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button