বাংলাদেশ

ভবিষ্যতে ভারতে যেতে ভিসা লাগবে না: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, তাই একদিন দেশটিতে যেতে কোনো ভিসা লাগবে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ভারত ও ভূটানের বাংলাদেশকে প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় স্বীকৃতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং ভূটানের রাষ্ট্রদূত রিনচে কুইনসেল।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সাবেক কূটনীতিকরা। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কারণে ১৯৭১ সালে বাংলাদেশের সম্মান বেড়েছিল, এখনও বাড়ছে। ভারতসহ ১৮টি দেশের সাথে স্বাধীনতা উদযাপন করছে বাংলাদেশ। ভারত বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায়ে পৌঁছেছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button