আইন-বিচারঅপরাধবাংলাদেশ

রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ২২ জনের যাবজ্জীবন

রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহেন শাহ হত্যা মামলায়  সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমানসহ ৯ জনের মৃত্যুদণ্ড এবং ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন এ রায় দেন।

এর আগে রায়ের দিন নির্ধারিত থাকলেও ১২ বার পেছানোর পর আজ বৃহস্পতিবার রাজশাহীর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হলো।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন—সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান, হাসানুজ্জামান হিমেল, তৌফিকুল ইসলাম চাদ, মহাসীন, সাইফুল, রজব, বিপ্লব, মমিন ও আরিফুল ইসলাম। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে, ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী।

নিহত শাহেন শাহ রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহেন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহেন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে হত্যার ঘটনায় তাঁর ভাই মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালে রাজশাহী সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন নিহত শাহেন শাহর বড় ভাই রজব আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপিনেতা মনসুর রহমান। ওই নির্বাচনে মনসুর রহমান নির্বাচিত হন। নির্বাচন চলাকালে মনসুর রহমান আচরণবিধি লঙ্ঘন করলে রজব আলীর ভাই শাহেন শাহ নির্বাচন কমিশনে অভিযোগ করেন। এর জের ধরে ২০১৩ সালের ২৮ আগস্ট মনসুর ও তাঁর সমর্থকেরা শাহেন শাহকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে শাহেন শাহকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button