বাংলাদেশ

দুর্নীতিবাজ যে দলেরই হোক আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আপনার অধিকার,আপনার দায়িত্ব:দুর্নীতিকে না বলুন’। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন-দুদক আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন,দুর্নীতিবাজ যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন,দেশের শিক্ষিত ব্যক্তিরা লোভি হলে দুর্নীতি দুর করা সম্ভব হবে না।

দুর্নীতি দমন কমিশন, দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ের সামনে সকালে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে মানব বন্ধনের  আয়োজন করা হয়।

পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মো:আব্দুল হামিদ।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে,দুর্নীতিকে জাতীয় ব্যাধি বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

সমাজের সকল স্তরে দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান দুদক চেয়ারম্যান।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button