বাংলাদেশঅপরাধআইন-বিচারআওয়ামী লীগরাজনীতি
জিয়াউর রহমানের শাসনামলের মত নয়, আইন চলবে তার নিজস্ব গতিতে: আইনমন্ত্রী

জিয়াউর রহমানের শাসনামলের মত নয়, আইন চলবে তার নিজস্ব গতিতেবলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলন করে মানবিকতা আদায় করা যায় না। মন্ত্রী আরও বলেন,একটা আইনের কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে,সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না।
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন আইন মন্ত্রণালয় নাকচ করেছে। তারপরও সেটার কোথাও কোনো নজির আছে কি না সেটা দেখার জন্য সময় নেয়া হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভুঁইয়ার বাদলের সভাপতিত্বে এতে আইন সচিব গোলাম সারোয়ার,জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান,পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



