বাংলাদেশ

মালদ্বীপে মজুরি বৈষম্যের শিকার বাংলাদেশি কর্মীরা

নানা প্রতিকূলতার মধ্যেই টিকে থাকার লড়াই করে যাচ্ছেন মালদ্বীপে কর্মরত প্রায় এক লাখ বাংলাদেশী কর্মী। তারা জানান, দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের মজুরি তুলনায় কম,অন্যন্য সুযোগ-সুবিধাও ঠিকমতো পান না তারা।

দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রায় সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাংলাদেশি কর্মীরা। মালদ্বীপের বসবাসযোগ্য যেকোনো আইল্যান্ড, মুদি দোকান, সুপার শপ, কাঁচা বাজারসহ পথে-ঘাটে সবখানেই দেখা মিলবে বাংলাদেশীদের।

মালদ্বীপ সরকারের সবশেষ জরিপের তথ্যানুসারে- দেশটির জনসংখ্যা সাড়ে পাঁচ লাখের কিছু বেশি। আর মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী দেশটিতে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় এক লাখ। তবে এর মধ্যে ৫০ হাজারই অবৈধ বা অনিয়মিত।

বাংলাদেশ থেকে যাওয়া এসব অবৈধ কর্মীরা অন্যান্য শ্রমিকের মতো কাজ করার সুযোগ পেলেও ভিসা না থাকায় সুযোগ নেন দেশটির মালিকরা। সুযোগ-সুবিধা দেওয়া তো দূরের কথা, ঠিক মতো বেতনও দেওয়া হয় না তাদের। তাই নানা প্রতিকূলতার মধ্যেই টিকে থাকার লড়াই করে যাচ্ছেন তারা।

বেতন-ভাতা নিয়ে অভিযোগ রয়েছে নিয়মিত কর্মীদেরও।

এসব বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল হাসান জানান, ২০১৯ সাল থেকে অদক্ষ শ্রমিক নেওয়া বন্ধ আছে মালদ্বীপে।

তিনি আরও জানান, অনিয়মিত বাংলাদেশি কর্মীদের কোনো বৈধ ভিসা বা নিয়োগপত্র না থাকায় তাদের সমস্যা সমাধানে আইনানুগ ব্যবস্থা নিতে পারে না হাইকমিশন।

বাংলাদেশ হাইকমিশনের দেয়া তথ্য অনুযায়ী পর্যটন নির্ভর এই দেশটিতে মোট প্রবাসী কর্মীর ৭০ ভাগই বাংলাদেশি। অন্যান্য দেশের কর্মীদের তুলনায় পারিশ্রমিক কম হওয়ায় এখানকার মালিকদের আগ্রহ বাংলাদেশি শ্রমিকদের প্রতি। তাই মালদ্বীপ হতে পারে বাংলাদেশের জন্য বড় শ্রম বাজার। এ বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার পরামর্শ সংশ্লিষ্টদের।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button