বাংলাদেশআইন-বিচার

ময়লার গাড়ি চাপায় ২ জনের মৃত্যু : ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম ও সংবাদকর্মী কবির খানের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে পাঁচ কোটি করে মোট ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ সোমবার ব্যারিস্টার ফয়েজ আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে ঢাকার ২ সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে।

গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান গোলচত্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নাঈম হাসান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এর পরের দিনই পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় আহসান কবীর নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়।

বাংলাটিভি/ রাপ্পি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button