বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

অচিরেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হতে পারে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ার সাথে নতুন চুক্তির ফলে বাংলাদেশ থেকে অচিরেই কর্মী নেয়া শুরু হবে বলে, আশাবাদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। গত পরশু হয়ে যাওয়া চুক্তির ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন মন্ত্রী ও সচিব। কর্মীর ইমিগ্রেশন-ভিসা ফি, করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন খরচসহ সকল ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারীরা। কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত কেউ যেন দালালদের খপ্পরে না পড়েন, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হয় ১৯ ডিসেম্বর। কি ছিলো এই সমঝোতায়, এ বিষয়ে আলোকপাত করতেই আজ সাংবাদিকদের মুখোমুখি হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব।

 বিফ্রিংয়ে তারা বলেন, কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, ইনস্যুরেন্স সংক্রান্ত খরচ, করোনা পরীক্ষার খরচ, কোয়ারেন্টাইন খরচসহ সকল ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানী বহন করবে। এছাড়া মানসম্মত আবাসন, বীমা, চিকিৎসা এবং কল্যাণ নিশ্চিত করবে তারা। এতে করে কর্মীদের অভিবাসন খরচ অনেক কমে যাবে বলেও জানানো হয়।

 এদিকে, বিএমইটির ডাটাবেজ থেকেই সকল কর্মী প্রেরণের প্রস্তুতি নেয়া হবে জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ডাটাবেজের বাইরে কোন শ্রমিক যেতে পারবে না। কর্মী পাঠানোর প্রক্রিয়া এখনো শুরু হয়নি, ঘোষণা না আসা পর্যন্ত কেউ যেন দালালদের খপ্পরে না পড়েন।

  এবারে কর্মী প্রেরণে কোন সিন্ডিকেট হবে না উল্লেখ করে সচিব বলেন বৈধ রিক্রটিং এজেন্সি প্রত্যেকেই কর্মী প্রেরণে কাজ করবেন।

 বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button