বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

মুক্তিযোদ্ধারা বিনামূল্যে শতভাগ চিকিৎসা সেবা পাবেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জেলা-উপজেলাসহ সারাদেশে বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে শতভাগ চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান তিনি একথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননার এই আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে শতভাগ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এরইমধ্যে সরকার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। তাদের চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন সবই বিনামূল্যে প্রদান করা হবে। আগামী জানুয়ারি থেকেই তা কার্যকর হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button