বাংলাদেশপ্রধানমন্ত্রী

মালদ্বীপকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মালদ্বীপের জাতীয় সংসদে ভাষণে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মালদ্বীপের জাতীয় সংসদ ‘পিপলস মজলিস’এ স্পিকার মোহাম্মদ নাশিদ এবং ডেপুটি স্পিকার তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী পরে সেখানকার দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং মালদ্বীপের সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন।পরে সংসদে দেয়া ভাষণে, দুই দেশের পার্লামেন্টের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে মালদ্বীপ সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সম্ভাবনা ও সমৃদ্ধি নিয়ে এগিয়ে চলেছে। আগামী ৫০ বছরে উন্নয়ন যাত্রায় অংশীদার হওয়ার আহবান জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button