শীতেও অস্থিতিশীল সবজির বাজার

শীত মৌসুম প্রায় মাঝামাঝি সময়ে চলে আসলেও রাজধানীর সবজির বাজার এখনো অস্থিতিশীল। বিক্রেতাদেরও সেই পুরোনো অযুহাত। এদিকে নিত্যপণ্যের মধ্যে সারাবছর ভোগানো ভোজ্যতেলের দাম কমার কোন লক্ষণ নেই বাজারে। ক্রেতারা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর মনিটরিং ছাড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল হওয়ার অবকাশ নেই।
শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো! বছরের এই মৌসুমে উঠে নানা রকম সবজি। তবে অন্যান্য সময়ের তুলনায় এবার ক্রেতাদের বেশ ভুগিয়েছে সবজির দর। বিভিন্ন সবজির দাম কমলেও তা এই সময়ে তুলনায় কম বলছে ক্রেতারা।
বিক্রেতাদের দাবি, শীতের আগে বৃষ্টির কারণে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে বাজারে । তবে ক্রেতারা বলছেন, সবজিসহ নিত্যপণ্যের বাজারে কারসাজি করেই দাম বাড়িয়ে আসছে ব্যবসায়ীরা।
এছাড়া, বছরজুড়ে ভোগানো সয়াবিন তেলের দাম কমার কোন লক্ষণ নেই বাজারে। চলতি সপ্তাহেও ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামেই।
এদিকে, বাজারে দেশীয় মাছের দাম অনেকটা স্থিতিশীল থাকলেও, ইলিশের দর চড়া।
গেল এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির তালিকায় কক বা সোনালী মুরগিও।
বাংলাটিভি/ সাকিব



