বাংলাদেশ

অসাম্প্রদায়িক দেশে কারো উস্কানিতে কিছু হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে কোন অপশক্তি তৎপরতা কিংবা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে লাভ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সকালে, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষই দেশের জন্য লড়াই করেছেন, কাজেই এ দেশকে এগিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button