বাংলাদেশ
বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সম্পর্ক জোরদার করা হবে: প্রধানমন্ত্রী

বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অবশ্যই জোরদার করা হবে বলে, উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে মালদ্বীপের কুরুম্বা দ্বীপে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও ফার্স্ট লেডির দেয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দিয়ে, এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ এবং জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ -মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ক অবশ্যই বৃদ্ধি করতে হবে। এ বিষয়গুলো দু’দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং মালদ্বীপ ধর্মীয় সম্পর্ক, সাংস্কৃতিক মূল্যবোধ এবং উন্নয়ন প্রত্যাশার অভিন্ন জায়গা থেকে পরস্পরকে ভাগাভাগি করে। আগামী দিনগুলোতে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ/ সাকিব



