দেশবাংলাদুর্ঘটনাবাংলাদেশশোক সংবাদ

বরগুনায় গণকবরে দাফন হচ্ছে ৩০ জনের মরদেহ

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে শনাক্ত হওয়া চার জনের লাশ নিয়ে গেছে তাদের স্বজনেরা। পরে আরও পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে।

শনিবার সকালে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, বেলা ১১টায় জানাজা শেষে বরগুনা পোটকাখালী গণকবরে ৩০ জনের দাফন সম্পন্ন হবে। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button