দুর্ঘটনাবাংলাদেশ

চট্টগ্রামে শিপইয়ার্ড বিস্ফোরণে দগ্ধ ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্সে এই দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হওয়া শ্রমিকদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দগ্ধরা হলেন—সোহেল রানা (২৬), জাহিদ হাসান (৩০), মিজানুর রহমান মিলন (৪০) ও মো. ফিরোজ (২০)। তাদের মধ্যে সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

আহতদের দুইজনের পা ভেঙে গেছে। আগুনে দগ্ধ হওয়াদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা করে কুমিরা ফায়ার স্টেশনের একটি টিম। তবে পথিমধ্যে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যান।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দগ্ধ চার শ্রমিকের মধ্যে সোহেল রান্না ও জাহিদ হাসানকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মিজানুর ও ফিরোজকে ভর্তি করা হয়েছে ২৬ নম্বর ওয়ার্ডে। সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button