বাংলাদেশস্বাস্থ্য

দেশে করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ২৭৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৬ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সর্বশেষ ২৪  নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬০২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৯৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক শূন্য এক শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১ জন মারা যাওয়া ব্যক্তি রংপুর বিভাগের বাসিন্দা এবং তিনি সরকারি হাসপাতালে মারা গেছেন।

এপর্যন্ত করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৬ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৫০ জন

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button