বাংলাদেশঅপরাধআইন-বিচার

বিদেশের টাকায় অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আইজিপি

বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। জুমবাংলা ইউথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।

পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছেন৷ তবে আমরা সকল ষড়যন্ত্রের শিকল ভেঙে সামনে এগিয়ে যাব।যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button