বাংলাদেশঅপরাধআইন-বিচার

কক্সবাজারে পর্যটককে ধর্ষণের ঘটনার মূলহোতা আশিক মাদারীপুর থেকে গ্রেফতার

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা ও প্রধান আসামী মো. আশিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৮ ও র‌্যাব-১৫’এর অভিযানে গতরাতে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানান, গ্রেফতারকৃত আশিক কক্সবাজারে বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের অন্যতম হোতা। তাদের একটি চক্র রয়েছে যারা কক্সবাজার এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button