খালেদাকে বিদেশে নেয়ার বিষয়ে আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে, একথা জানান তিনি। তবে কী মতামত দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে তার ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সেখান থেকে এই আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। তার আগে এ বিষয়ে কিছু বলা যাবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তাঁর পরিবার। নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের ভেতরে যেকোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন।
৪০১ ধারা নিয়ে আইনমন্ত্রী আগের মতামতের ওপর স্ট্যান্ড করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা স্ট্যান্ড আর সিটিংয়ের কোনো ব্যাপার না। আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সঙ্গে কোনোখানেই আমি দেখিনি আমার জাজমেন্টে দ্বিমত আছে। আমার ব্যাখ্যাটাই আমি সঠিক বলে মনে করি।

বাংলাটিভি/শহীদ