বাংলাদেশঅপরাধ

রাঙামাটিতে দুপক্ষের গোলাগুলিতে নিহত ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুপক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুর ১২ টার দিকে বাঘাইছড়ি উপজেলার ২ কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে উপজেলার রূপকারী ইউনিয়নের দুইকিলো নামক স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানান, ঘটনাস্থলে দুজনের মরদেহ পড়ে আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বাঘাইছড়ি উপজেলা পরিচালক জানং চাকমা (৩০) এবং জেএসএস মূল দলের তুজিম (৩৫) ।

রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা জানান, ইউপিডিএফ গণতান্ত্রিক দল ও সন্তু লারমার জেএসএস দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা আছেন।

এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নেতা অসিম চাকমা বলেন, জেএসএস মুল দলের সদস্যরা আমাদের কর্মীদের উপর অতর্কিত ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে আমাদের বাঘাইছড়ি পরিচালক জানং চাকম মারা যায়। আমাদের পাল্টা হামলায় জেএসএস মুল দলের স্বশস্ত্র গ্রুপের সহকারী গ্রুপ কমান্ডার তুজিম মারা যায়। তবে এ ব্যাপারে জেএসএস মূল দলের কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button