
ইংরেজি নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান না করার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ২০২১ উদযাপন উপলক্ষে আইন- শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে প্রেস ব্রিফিংয়ে এ অনুরোধ করেন তিনি।
মহানগরবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “বিগত দুটি বছর আমাদের খুব খারাপ কেটেছে, সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা আগামী নতুন বছরে যেন করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি”।
সাধারনত আমাদের টিনএজ সন্তানরাই পটকা ও আতশবাজি ফুটিয়ে থাকে। এতে অসুস্থ ও বয়স্করা অস্বস্তি ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন”। তিনি তাদেরকে এগুলো না ফুটানোর জন্য অনুরোধ করেন।নববর্ষ উপলক্ষে কোন প্রকার হুমকি নেই”। এছাড়া ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে।
প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
বাংলাটিভি/শহীদ



