বাংলাদেশ
দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ শীতে বেশি সমস্যায় পড়েছে বয়স্ক, শিশু ও ছিন্নমূল মানুষেরা ।
এদিকে চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপবাহ। ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। তীব্র শীতে দিনমজুর এবং খেটে খাওয়া সাধারণ মানুষের ভোগান্তি বেশি দেখা যাচ্ছে।
বাংলাটিভি/ সাকিব



