বাংলাদেশ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, চট্টগ্রামেও মেট্রোরেল করার পরামর্শ

১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে, ১০টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

সকালে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন ও ৫টি সংশোধিত। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৭১৩ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪৯৮ কোটি ১৯ লাখ টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের বিফিংয়ে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

একনেক সভায় চট্টগ্রাম শহরে মেট্রোরেল নির্মাণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এছাড়া দ্রুততম সময়ের মধ্যে সরকার পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল খুলে দেয়ারও উদ্যোগ নিচ্ছে বলেও জানানো হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button