কল সেন্টারের মাধ্যমে মিলবে ভূমিসেবা

এখন থেকে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা, ডাকযোগে ভূমিসেবা ও ভূমিসেবা ই-পেমেন্টে সংক্রান্ত সেবা পাবেন গ্রাহকরা। সকালে তেজগাঁওয়ের ভূমি ভবনে এর সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন এর মাধ্যমে ভুমি সেবা নিয়ে নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা চিলো তা কেটে যাবে। সংশ্লিষ্টরা মনে করেন এর মধ্য দিয়ে এখন থেকে গ্রাহকর হয়রানি হবে না।
‘ভুমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল’ স্লোগানকে সামনে রেখে সকালে তেজগাঁওয়ের ভূমি ভবনে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা, ডাকযোগে ভূমিসেবা ও ভূমিসেবা ই-পেমেন্টে সংক্রান্ত সেবার উদ্বোধন করা হয়।
এসময় ভুমি মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভুমি সংক্রান্ত সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে কাজ করছে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ভুমি সেবা সহজ এবং স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
সরকারের নতুন এ পদক্ষেপে এখন থেকে ফোনের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে আবেদন করেও ঘরে বসে ভূমিকর বা এ সংক্রান্ত সেবা পাবেন গ্রাহকরা।
বাংলাটিভি/ রাপ্পি



