বাংলাদেশ

হতাশায় প্রথম দিন কাটালো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা হতাশায় কাটিয়েছে টাইগার বাহিনী। এক উইকেট হারালেও স্কোর বোর্ডে ৩৪৯ রান তুলেছে কিউই শিবির। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি করেছেন টম লাথাম। সেঞ্চুরি থেকে এক রান দূরে রয়েছেন ডেভন কনওয়ে।

টাইগার পেসারদের ওপর রীতিমতো ঝড় তুলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। টম লাথাম প্রথম দিন শেষে দ্বিশতকের অপেক্ষায় রয়েছেন। ২৭৮ বলে ২৮ চারে তিনি করেছেন ১৮৬ রান। সেঞ্চুরি পূর্ণ করার অপেক্ষায় দিন শেষ করেছেন কনওয়ে, শেষ পর্যন্ত স্কোর বোর্ডে তিনি যোগ করেছেন ৯৯ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি খরুচে ছিলেন প্রথম টেস্টের নায়ক এবাদত হোসেন। ২১ ওভারে ৫.৪০ ইকোনমিতে তিনি দিয়েছেন ১১৪ রান।

বাংলাদেশ/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button