বাংলাদেশঅপরাধ

রাজধানীতে বাসচাপায় কিশোর নিহতের ঘটনায় ২ চালক আটক

রাজধানীর মগবাজার মোড়ে প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়া বাস চালানোর ফলে দুই বাসের চাপায় পড়ে একজন কিশোরের মৃত্যুর ঘটনায় বাসের চালক মো মনির এবং ইমরানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল রাতে রাজধানীর পল্টন ও মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দুপুরের কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল  মঈন এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক ভাবে এই দুর্ঘটনার দায় স্বীকার করেছে তারা।গ্রেফতারকৃত দুই বাস চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কর্মকর্তা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button