বাংলাদেশ

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

দীর্ঘ ৮০ দিন চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এসময় তিনি গুলশানের নিজ বাসভবন ফিরোজায় ফিরবেন বলে জানা গেছে। এর আগে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ডের সদস্যেরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার বাসভবনের একাধিক সূত্র এবং নিরাপত্তায় নিয়োজিত দুই সিএসএফ সদস্য জানান, খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাসভবন।

খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত এক চিকিৎসক জানান, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় তাঁকে ফিরোজায় রেখে চিকিৎসার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য তাঁর বাসাতেই চিকিৎসার প্রাথমিক সব আয়োজন রাখা হয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button