
হাইকোর্টের নির্দেশনা অমান্য করে, শিল্পাঞ্চল আশুলিয়ার সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত দাঁপিয়ে বেড়াচ্ছে, তিন চাকার অবৈধ ব্যাটারীচালিত যান ফলে প্রায়ই ছোট-বড় দূর্ঘটনায় প্রাণহানীর সংখ্যাও বাড়ছে। এ ব্যাপারে প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ, পথচারী ও গাড়ী চালকদের। হাইওয়ে পুলিশ বলছে,জনবল সংকট থাকলেও, কঠোর অবস্থানে সাভার হাইওয়ে পুলিশ।
ঢাকা-আরিচা,নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর আঞ্চলিক সড়কে প্রতিনিয়ত দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ রিকশা,অটোরিকশা, ইজিবাইক ও থ্রি-হুইলার। এসব তিন চাকার যান সড়ক মহাসড়কে ওঠার ফলে, প্রায় প্রতিনিই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা ও প্রানহাণী। আবার অনেকে পঙ্গু হয়ে দূর্বিষহ দিন কাটাচ্ছেন।
অসহায় রিক্সা ও ভ্যান শ্রমিকদের পরিবারের কথা ভেবে, সরকারের কাছে আলাদা লেন করার দাবী জানান,আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের এই নেতা।
সড়ক-মহাসড়কে এই অপতৎপরতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো বেশী নজরদারী বাড়ানোর আহবান জানান,সচেতন নাগরিক কমিটি সনাকের এই নেতা।
গত ১১ মাসে ১৫ শতাধিক তিন চাকার যান জব্দ করে ডাম্পিং করা হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়। এছাড়া সরকারি কোষাগারে প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকা জমা করেছেন। জানান,হাইওয়ে পুলিশ সুপার।
বাংলাটিভি/শহীদ



