বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
খালেদা জিয়া বাড়ি ফেরায় হতাশায় বিএনপি নেতারা : তথ্যমন্ত্রী

খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরায় দলের কর্মীরা স্বস্তি প্রকাশ করলেও বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে নিজ সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, একথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি উপস্থাপন করে বিএনপি নেতারা যে সভা-সমাবেশ ও আন্দোলন করছিলো তাতে পানি ঢেলে দিয়েছে তাদের চিকিৎসকরা। এমন সময় পৃথিবীর কোন ডাক্তার সঙ্কটাপন্ন কোনো রোগীকে বাড়িতে ফেরত পাঠায় কিনা সে প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া বাড়ি ফিরে যাওয়ার কারণে বিএনপির নেতারা হতাশ এবং সে কারণে তারা আবোল-তাবোল বকছেন।
বাংলাটিভি/শহীদ



