বাংলাদেশ

নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের ‘সার্চ কমিটি’ ঘোষণা

বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার বেলা ১টার দিকে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নবগঠিত সার্চ কমিটির সদস্যরা হলেন: সভাপতি পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, অডিটর জেনারেল মুসলিম চৌধুরী, পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করবে। এক্ষেত্রে মন্ত্রীপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এই ৬ সদস্য বিশিষ্ট কমিটি যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে নির্বাচন কমিশ গঠনে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এরমধ্যে পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

এর আগে, শনিবার সকালে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির তালিকা মন্ত্রীপরিষদ বিভাগে পাঠায় বঙ্গভবন। তালিকায় রাষ্ট্রপতি মনোনীত দুইজন হলেন: অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button