বৃষ্টির পর বিভিন্নস্থানে আরও জেঁকে বসেছে শীত

দেশের বেশিরভাগ এলাকায় আবারও জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তরাঞ্চলে হাড়াকাপানো ঠান্ডায় স্থবিব জনজীবন। এছাড়া দেশের বিভিন্নস্থানে আজও বৃষ্টি হয়েছে।
তীব্র শীত ও হিমেল হাওয়া কারণে বাইরে বেশি মানুষ বের হচ্ছেন না। এতে কাজ না থাকায় চরম বিপাকে পড়েছেন রিক্সা ও ভ্যান চালক’সহ খেটে খাওয়া দিনমজুরেরা।
টানা দু’দিনের বৃষ্টি আর থেমে থেমে দমকা বাতাস, এছাড়া মেঘে ঢেকে আছে আকাশ। উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকায় দিনভর সুর্যের দেখা নেই। ফলে তাপমাত্রা আবার নিম্নগামীর হওয়ার শঙ্কায় মানুষজন।
বিরুপ আবহাওয়ার কারণে জরুরি প্রয়োজন ছাড়া তেমন একটা বাইরে বের হচ্ছে না মানুষজন। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিক্সা ভ্যান চালকরা বিপাকে পড়েছেন। পাশাপাশি মাঠে কাজে যেতে না পারায় অর্থ কষ্টে রয়েছেন দিনমজুরেরা।
সকাল ঝড়ো হিমেল বাতাসে তীব্র শীতে নাকাল জনজীবন। বৃষির কারণে বেড়েছে ঠান্ডার প্রাবাল্য।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও থাকবে।
বাংলাটিভি/ সাকিব



