বাংলাদেশ
জনগণের প্রতি আস্থা না থাকার কারণেই বিএনপি সার্চ কমিটির বিরোধিতা করছে: তথ্যমন্ত্রী

জনগণের প্রতি আস্থা না থাকার কারণেই, বিএনপি সার্চ কমিটির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিদেশে লবিস্ট নিয়োগ করে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশে উন্নয়ন সহায়তা বন্ধে বিদেশে চিঠি দেয়ায় বিএনপি ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার হওয়া উচিত। ইউরোপে কোনো রাজনৈতিক দল বা নেতা এমন কিছু করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হতো। এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার পিআর ফার্ম নিয়োগ করেছে দেশের রফতানি বাণিজ্য বৃদ্ধির জন্য। এটি সরকারি চুক্তি, এটি নিয়ে প্রশ্ন উঠার কিছু নেই।
বাংলাটিভি/ সাকিব



