বাংলাদেশ
চট্টগ্রাম মেট্রোরেল: আগামী বছরের শুরুতেই ভিত্তিস্থাপনের লক্ষ্য

আগামী বছরের শুরুতেই যাতে প্রধানমন্ত্রী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন, সেলক্ষ্য নিয়েই সমীক্ষাসহ যাবতীয় কাজ সম্পন্নের আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে, চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম নগরের পরিবহন মাস্টার প্ল্যানসহ মেট্রোরেলের সমীক্ষার জন্য প্রিলিমিনারি সার্ভে কাজ সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে চট্টগ্রামে মেট্রোরেল করার যে ঘোষণা দিয়েছিলেন, সেই কথা তিনি রেখেছেন।
বাংলাটিভি/ সাকিব



