বাংলাদেশ

করোনায় আরও ১৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮৩৮ জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৬৯২ জন। মোট শনাক্ত ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত একদিনে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button