
কলেজছাত্রীকে ৪ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর চকবাজার থানার লালবাগ এলাকা থেকে মনির হোসেন শুভকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যা ব জানায়, রাজধানীর লালবাগ থেকে কলেজছাত্রীকে থেকে তুলে নিয়ে গিয়ে ৪ দিন আটকে রেখে, কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়। পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় মনির হোসেন শুভ ও তার সঙ্গীরা। র্যা ব জানায়, গত একমাস আগে এক বন্ধুর মাধ্যমে ভুক্তভোগি ঐ নারীর পরিচয় হয় গ্রেফতারকৃত মনির হোসেন শুভর।
র্যাব বলছে, দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা মেডিক্যাল রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।
এর আগে, চারদিন আটকে রেখে নির্যাতনের পর গতকাল বুধবার ভুক্তভোগীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বাংলাটিভি/ সাকিব



