বাংলাদেশঅপরাধআইন-বিচারসরকার

মার্তৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে করা নজরদারি : র‌্যাব

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালনে, রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করার হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদির্শন করে একথা বলেন তিনি। এসময় তিনি জানান, নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারিতে থাকবে র‌্যাব সদস্যরা। এছাড়া ভার্চুয়াল জগতেও কড়া নজরদারি রাখবে সংস্থাটি।

কাল অমর একুশে ফ্রেবুয়ারি, আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুত গোটা জাতি। ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার প্রস্তুতি ও  সার্বিক নিরাপত্তা পরিদর্শনে, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, মাতৃভাষা দিবস পালনে নির্বিঘ্ন রাখতে র‌্যাবের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকাসহ সারাদেশে র‌্যাবের নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি থাকবে।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, নারী ও শিশুদের সুরক্ষায়ও বিশেষভাবে তৎপর থাকবে বাহিনীর সদসর‌্যা। এছাড়া ভার্চুয়াল জগতও সার্বিক  নজরদারির আওতায় থাকবে বলে তিনি জানান।এদিকে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করা হবে ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button