বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

জনগণকে সেবা দেওয়ার পারদর্শিতা ও আন্তরিকতাই একজন সরকারি কর্মচারীর দক্ষতা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনগণকে সেবা দেওয়ার পারদর্শিতা ও আন্তরিকতাই একজন সরকারি কর্মচারীর দক্ষতা এবং যোগ্যতার প্রকৃত মাপকাঠি। এজন্য তাদের দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন।

জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া কোনো করুণা নয় বরং পবিত্র, সাংবিধানিক দায়িত্ব। সরকারের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বাড়ে সরকারি কর্মচারীদের কথায় ও কাজে। তাই জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সেবায় আত্মনিয়োগ করার জন্য সরকারি কর্মচারীদের দক্ষ ও যোগ্যভাবে গড়ে তুলতে হবে।

সেবামুখী, জনবান্ধব, সৎ ও দেশপ্রেমিক সিভিল সার্ভিস দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবর্তিত সময়ে সিভিল সার্ভিসের সদস্যদের আরও দক্ষ, গতিশীল ও সেবাধর্মী  হতে হবে। তিনি এ সময় সরকারি কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button