দেশবাংলাআওয়ামী লীগবাংলাদেশবিএনপি

ভাষা শহীদদের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। করোনা মহামারির কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাঁদের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন, সামরিক সচিবরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ মিনারে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান।

প্রতি বছর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বাঙালির শ্রদ্ধা জানানোর পর্ব। তবে মহামারীর মধ্যে এ বছরেও তাদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন সামরিক সচিবরা।

রাত সোয়া বারোটার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার।এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না, খালেদা জিয়া ধারণ করে না। সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সমস্ত বক্তব্য আসলে তার বেলায় প্রযোজ্য। বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে।

তিনি বলেন, এ দেশের সমস্ত বাঙালির চেতনা, বাঙালির অর্জন সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপি। মুক্তিযুদ্ধের বিরোধীদের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারীদের নিয়ে রাজনীতি করে তারা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সামনে বলেন, আওয়ামী লীগ একুশের চেতনাকে ধ্বংস করেছে।

হাছান মাহমুদ বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৯৫২ সালের এ দিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল, যারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।
মহান একুশে ফ্রেব্রুয়ারির এ দিনে আমাদের প্রত্যয় হচ্ছে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন। তিনি গতকাল ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ভাষাকে প্রতিষ্ঠা করা।

সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বিষবাষ্প ছড়াচ্ছে সা¤প্রদায়িক অপশক্তি।শ্রদ্ধা জানায় বিএনপি। দলটির নেতাদের মতে, বায়ান্নর ভাষা আন্দোলন শাণিত করছে বিএনপির সংগ্রামকে।আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল শহীদ মিনারের বেদীতে পুস্তস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button