দেশবাংলাআইন-বিচারবাংলাদেশ

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা জানান। হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারে, সে জন্য ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

তিনি বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

ইংরেজিতে দেওয়া আদালতের রায়গুলো সহজে বাংলায় অনুবাদ করার জন্য ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি ‘আমার ভাষা’ নামের একটি সফটওয়্যারের উদ্‌বোধন করা হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “‘আমার ভাষা’ সফটওয়্যার ব্যবহার করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করা যায়। রায়গুলো বাংলায় অনুবাদ করে জনসাধারণের জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রচার করা হচ্ছে। সফটওয়্যার ব্যবহারের জন্য আইডি ও পাসওয়ার্ড তৈরি করে এরই মধ্যে অনুবাদকদের দেওয়া হয়েছে। তাঁরা পরীক্ষামূলকভাবে অনুবাদ করেছেন, যা পর্যালোচনা করা হচ্ছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button