দেশবাংলাবাংলাদেশস্বাস্থ্য

করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম চলবে আরও ২ দিন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে এক কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে আজ । করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম  আরও ২ দিন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্রের প্রয়োজন হচ্ছে না।  সকালে টিকাদান কার্যক্রম পরিদর্শনে এসে  এ কথা জানান স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য সচিব বলেন, শেষ মুহূর্তে বিপুলসংখ্যক মানুষকে টিকাকেন্দ্রে উপস্থিত হতে দেখা যাচ্ছে। প্রথম ডোজের জন্য এক কোটি টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি দেওয়া হবে আজ। বিরতিহীনভাবে আজ চলবে এই টিকা কার্যক্রম।

তিনি বলেন, প্রচুর মানুষ টিকা নিতে এসেছেন। সন্ধ্যা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। জানা গেছে, দেশের ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত আছেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট এক লাখ ৪২ হাজার জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে করোনার গণটিকাদান শুরু হয় ২০২১ বছরের ৭ ফেব্রুয়ারি। করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের মতো। তাদের মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ এবং ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button