বাংলাদেশপ্রধানমন্ত্রী

স্বাধীনতার মাসে জয় বাংলা জাতীয় শ্লোগান বাঙালির বড় অর্জন: প্রধানমন্ত্রী

স্বাধীনতার মাসে ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি বাঙালি জন্য বড় অর্জন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এসময় বলেন, চতুর্থ শিল্প বিল্পবকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে। এজন্য বিজ্ঞান গবেষণার প্রসারে গুরুত্বারোপ করেন তিনি।

সকালে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থী মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এনএসটি ফেলোশিপ’ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যে স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলো, অগ্নিঝরা মার্চ মাসে সেই জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকারও গবেষনায় অগ্রাধিকার নিশ্চিত করেছে।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে প্রাথমিকের শিক্ষার্থীদেরকেও ভ্যাকসিন আওতায় আনা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button