বাংলাদেশদুর্ঘটনাসরকার

২৮ নাবিককে রোমানিয়ায় নেয়ার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব

ইউক্রেনের হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’–এর ২৮ নাবিক ও এক নাবিকের মরদেহ রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন শুক্রবার  এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবাইকে নেওয়ার কথা ছিল।

হামলার পর জাহাজ থেকে ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাচ্ছিলেন নাবিকেরা। বাংলাদেশি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এবং নাবিকদের উদ্ধারে সরকারের একাধিক মন্ত্রণালয় বৈঠক করে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button